উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার হাদির খুনি ও তাদের পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে কাজ করছে।চার্জশিট নির্ভুল ও নিখুঁতভাবে দিতে কাজ চলছে। যাতে তাতে কোথাও কোনো ফাঁকফোকর না থাকে। মনে রাখতে হবে আমরা একটি শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজ করছি। ফলে এমন তথ্য বলা যাবে না যা শত্রুকে শক্তিশালী করে।পরিবেশ উপদেষ্টা আরো বলেন, ‘হাদির হত্যাকারীরা দেশের বাহিরে গিয়ে থাকলে তাদের ফিরিয়ে আনতে কূটনীতিক চ্যানেলে ভারতকে স্পষ্টভাবে জানানো হয়েছে। ভারতে তাদের খুঁজে পাওয়া গেলে দেশটি আমাদের সহায়তা করবে বলে জানিয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাচ্ছে না। ডিবি পুলিশ সংবাদ সম্মেলনে আরো বিস্তারিত জানাবে।