এর আগে, অস্ট্রেলিয়ায় নারী এএফসি এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথা মেনে ইরানি ফুটবলাররা গানের সঙ্গে ঠোঁট মেলাননি। এটি তাদের দেশের শাসনব্যবস্থার বিরুদ্ধে নীরব প্রতিবাদ নাকি হামলার কারণে শোক প্রকাশ, তা নিশ্চিত হওয়া যায়নি। যদিও তাদের এমন পদক্ষেপে ইরানে ‘বিশ্বাসঘাতক’ তকমা পেয়ে যান তারা।এরপরই অস্ট্রেলিয়াপ্রবাসী ইরানিরা জোরালো দাবি জানান, তাদের যেন অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়া হয়।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই দাবি জানান। তারই প্রেক্ষিতে পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়ান সরকার।