বৈঠকে আইএমএফের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ মিশন চিফের উপদেষ্টা ক্রিস পাপাজর্জিউ। অন্যদিকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।বিএনপির প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. জিয়াউদ্দিন হায়দার এবং বিএনপির সংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বিএনপির প্রতিনিধিদল বৈঠকে জোর দিয়ে উল্লেখ করে, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কার অপরিহার্য।দলটির নেতারা বলেন, বিএনপি বিশ্বাস করে-একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সম্ভব নয়।আইএমএফ প্রতিনিধিদল বিএনপির প্রস্তাবিত নীতি অগ্রাধিকার ও সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে।বৈঠকটি উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির আশাবাদ জাগিয়ে তোলে।