গতকাল বুধবার প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রবিবার থেকে প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু হওয়ার কথা থাকলেও তা এগিয়ে ২৭ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডসহ তিন দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে।