এরপর দ্বিতীয় পোষ্টারে উন্মোচিত হয় প্রথম পোস্টারের সেই হাতটি কার, যেখানে রক্তাক্তরূপে দেখা গেছে শরীফুল রাজকে।এর আগে তাকে এভাবে দেখা যায়নি। অনেক দিন পর আড়াল ভেঙে ভিন্নরূপে হাজির হলেন দর্শকের সামনে। ‘পরাণ’ সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নেওয়া শরিফুল রাজকে সবশেষ দেখা গেছে ‘ওমর’ সিনেমাতে। এরপর আর তাকে পাওয়া যায়নি।এবার তিনি আসছেন ঈদে ‘ইনসাফ’ করতে। সিনেমাটির নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানিয়েছেন, সিনেমাটির কাজ পুরোদমে চলছে। আগামী মাসের শুরু থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।‘ইনসাফ’-এ শরিফুল রাজ ছাড়াও থাকছেন মোশাররফ করিম, তিনি হাজির হবেন নেতিবাচক চরিত্রে।রাজের সঙ্গে এতে জুটি হয়েছেন তাসনিয়া ফারিণ।