প্রবাসী বাংলাদেশিদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে তারা সরাসরি তাদের ব্যক্তিগত ই-মেইলে ‘ওয়ান-টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) পেয়ে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, যদিও প্রবাসী করদাতাদের জন্য অনলাইন রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক নয়, তবুও অনেকেই এর সুবিধা ও কার্যকারিতা দেখে অনলাইনে ই-রিটার্ন পদ্ধতি ব্যবহারের আগ্রহ দেখিয়েছেনআগে নিবন্ধন প্রক্রিয়ায় প্রবাসীরা সমস্যায় পড়তেন। কারণ ওটিপি কেবল বাংলাদেশে নিবন্ধিত বায়োমেট্রিক সিমে পাঠানো হতো। এবার সেই ঝামেলা দূর করতে করদাতার ব্যক্তিগত ই-মেইলে সরাসরি ওটিপি পাঠানোর ব্যবস্থা করেছে এনবিআর।
প্রবাসী করদাতারা এখন তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, ভিসার কপি, ই-মেইল ঠিকানা ও ছবি ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠিয়ে ইমেইল ভিত্তিক নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।যাচাই-বাছাই শেষে এনবিআর সংশ্লিষ্ট করদাতাকে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠাবে। এরপর তারা সহজেই অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। এনবিআর আরো জানায়, অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতিটি কাগজবিহীন ও ব্যবহারবান্ধব। করদাতারা এই প্ল্যাটফর্মে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ ও প্রিন্ট করতে পারবেনএনবিআর সকল দেশি এবং প্রবাসী করদাতাদের ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-রিটার্ন পদ্ধতিতে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।