এনসিপি নেতাদের ঔদ্ধত্য-অহমিকা দেখে মনে হচ্ছে, তারা সরকার গঠনের দ্বারপ্রান্তে চলে গেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, মনে হচ্ছে আমরা একটা জোট করার জন্য, মন্ত্রী-টন্ত্রী হওয়ার জন্য তাদের পেছনে লাইন ধরব। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।নুরুল হক বলেন, গ্রামে একটা কথা বলে যে অল্প পানির মাছ হঠাৎ করে বেশি পানিতে পড়লে কী করবে মানে সে খুঁজে পায় না।কিংবা অল্প পয়সার মালিক হঠাৎ করে যদি পয়সাওয়ালা হয়ে যায়, তাহলে সে যে ধনী হয়েছে সেটা দেখানোর জন্য বিড়াল-কুকুর নিয়ে রাস্তায়-রাস্তায় ঘোরে।তিনি বলেন, আমি দেখলাম যে আমাদের এনসিপির ছোট ভাইয়েরা, আবার কিছু আমাদের সহকর্মী বলা চলে আমাদের সমসাময়িক বন্ধু, তাদের ইন্টারভিউ-কথাবার্তা গণমাধ্যমে শুনেছি। তাতে পরিষ্কার বোঝা যায় যে এই অংশটা— অর্থাৎ এনসিপির মধ্যে একটা অংশ তাদের নেতাগিরি বজায় রাখার জন্য কিংবা তাদের নেতাগিরি টিকিয়ে রাখতে তারা চায় না যে এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হোক। তিনি আরো বলেন, এখানে এনসিপির মূল নেতৃত্ব যদি আপনি ধরেন আক্তার ও নাহিদ দুজনই; কিন্তু ২০১৯ সালে আমার সাথে ছাত্র অধিকার পরিষদের নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে আমাদের লিডারশিপ মেনে কিন্তু তারা নির্বাচন করেছে।অসুস্থতা সত্ত্বেও এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হাওয়ার আলোচনায় অংশ নিয়েছেন উল্লেখ করে নুরুল হক বলেন, সেখানে শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতৃবৃন্দ খুব আন্তরিকভাবে এটা উপলব্ধি করেছেন যে এই গণ-অভ্যুত্থানের পরে যদি তরুণরা রাজনীতিতে একটা অবস্থান নিতে না পারে, তাহলে পুরনো রাজনৈতিক কালচার আধিপত্য বিস্তার করবে। এটা হলে এই তরুণরা হারিয়ে যাবে, কারণ তাঁরা এই অসুস্থ এবং অপরাজনীতির প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। তাদের টাকা নাই, তাদের পেশিশক্তি নাই, নানাভাবে তারা কোণঠাসা হয়ে যাবে। তিনি বলেন, তাহলে তো এনসিপি হারিয়ে যাবে, অনেকে দেশে থাকতে পারবে না।এটা বাস্তব, সেটি উপলব্ধি করে যদি তারা ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়, সেটা বোধহয় আমাদের সবার জন্য ভালো হবে। দেশের জন্য ভালো হতে পারে। আমাদের গণ অধিকার পরিষদের দিক থেকে এ ব্যাপারে সবাই ইতিবাচক।
এ ক্যাটাগরির আরো নিউজ..