ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন এবং রাস্তার পাশে রাখা একজন সাংবাদিকের মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৯:১৫ মিনিটে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব সাংবাদিকদের জানান, তিনি কাছেই বসে চা খাচ্ছিলেন।হঠাৎ একটি ককটেল তার বাইকের কাছে এসে বিস্ফোরিত হয়। এতে বাইকের তেলের ট্যাংকি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, আহত পথচারীর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে কেউ ককটেলগুলো নিক্ষেপ করেছে।প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরে অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার মূল কারণ জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..