বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দুই মাসের জোগান থাকলে স্পট মার্কেট থেকে চড়া দামে কিনতে হতো না।আগামী বাজেটে এনবিআর থেকে ব্যবসায়ীদের জন্য কোনো খড়গ আসবে না। জবাবদিহি আর স্বচ্ছতা না থাকার কারণে সরকার আর অর্থনৈতিক অংশীজনদের মধ্যে সংযোগ দুর্বল হয়েছে।মন্ত্রী আরো বলেন, বিগত সরকার অর্থনৈতিক সক্ষমতা না বাড়িয়ে বাজেটের আকার বড় করেছে, যার ফলেই বর্তমানে আর্থিক চাপ তৈরি হয়েছে। জিডিপি বাড়লেও করযোগ্য আয়ের পরিমাণ বাড়েনি।