ওমানে সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম নামে এক প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ৫টায় ওমানের সালালায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত রেজাউল করিম চট্টগ্রামের মিরসরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুর আহমদের ছেলে। তার মরদেহ এখন ওমানের একটি হাসপাতালে রয়েছে।
রেজাউল করিমের প্রতিবেশী জহির উদ্দিন বলেন, দুই বছর আগে জীবিকার তাগিদে ওমান পাড়ি দেন রেজাউল করিম। গত শুক্রবার বিকেলে সালালায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। তার মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। মরদেহ দেশে আনতে আরো কয়েকদিন সময় লাগতে পারে।
মিরসরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রহিম উদ্দিন বলেন, আমার ওয়ার্ডের মনছুরের ছেলে রেজাউল করিম ওমানে সড়ক দুর্ঘটনায় মারা গেছে শুনেছি।