কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এক রেমিট্যান্সযোদ্ধা নিহত হয়েছেন। নিহতের নাম মো. ইফতেখার রিপন শরীফ (৩৪)। নিহত রিপন বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী শরীফপাড়ার মৃত আবদুল গফুর শরীফের ছেলে। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে বড় ছিলেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে কাতারের আল খোর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ল্যান্ড ক্রুজারের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাতারে অবস্থানরত রিপনের দুলাভাই মো. সাইফুদ্দিন কালের কণ্ঠকে জানান, সকালে বাসা থেকে নাশতা করতে বের হয়েছিলেন রিপন। এ সময় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়।তিনি আরো জানান, দুর্ঘটনার পর রিপনের মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।নিহতের প্রতিবেশী মো. আরমান বলেন, গত বছরের রমজান মাসে ফ্রি ভিসায় কাতার যান রিপন। সেখানে তিনি একটি ক্লিনার কম্পানিতে চাকরি করছিলেন। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..