তিনি বলেছেন, ‘তার (খালেদা জিয়ার) এই মুমূর্ষ, রোগাক্রান্ত ও এই অসুস্থতা তো হাসিনার কারণেই। কিন্তু জনগণের হৃদয় থেকে যে ভালোবাসা, শ্রদ্ধা, আকুলতা ও আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে। আমরা যারা তার কর্মী, আমরা যারা সেই নেত্রীর আদর্শকে ধারণ করি এই ভালোবাসার আমরা কী জবাব দেব।বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়া পল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন। যারা হত্যাযজ্ঞ করে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল তারাই ক্ষমতায় এসে সেটা বাতিল করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ওপর বিশ্বাস না রেখে নিজের ইচ্ছামতো দেশ চালিয়েছেন শেখ হাসিনা। অথচ ১৯৯৫-৯৬ সালে বাস-ট্রাক পুড়িয়ে মানুষ হত্যা করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিলেন তিনি।