ইতিমধ্যে সরকার জুলাই সনদ ডিক্লার করেছে, জুলাই সনদে স্বাক্ষর হয়েছে। এর আগে অনেকগুলো কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে, অর্থনীতিকে পুনরদ্ধার করা গেছে, ট্রায়ালের কাজগুলো হচ্ছে। তিনি বলেন, আগামী ১৮ তারিখ কোর্ট হয়তো জানাবে, শেখ হাসিনার যে ট্রায়াল হচ্ছে তার বিচারের দিন জানাবে। অন্যান্য যতগুলো ইস্যু আছে সবগুলো ইস্যু নিয়েই কাজ হচ্ছে।