সরকার সেই টাকা অন্য খাতে নিয়ে নিয়েছে।সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সময়ের ভুল নীতির কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আমাদের জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। জ্বালানি স্বনির্ভরতা অর্জনে নেতৃত্বের ব্যর্থতা ছিল। সে ব্যর্থতার মাশুল এখন জনগণ ভোগ করছে। অন্তর্বর্তী সরকারও জ্বালানি সক্ষমতা স্থিতিশীল রাখতে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। কুইক রেন্টালের নামে ক্যাপাসিটি চার্জ প্রদানের বিষয়টি পর্যালোচনা করা জরুরি। আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তিটি ছিল একপাক্ষিক। এতে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হয়নি। আওয়ামী সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করা উচিত। জনগণকে স্বস্থিতে রাখতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিলেও এখনো পর্যন্ত দাম বাড়ায়নি। তবে বৈশ্বিক পরিস্থিতি ও বিশ্ববাজারে মূল্য বাড়ায় জ্বালানির দাম সমন্বয় করার পরিকল্পনা রয়েছে সরকারের। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা তৈরির মাধ্যমে সরকারের উপর চাপ তৈরি করা হবে অন্যায্য। তবে জ্বালানি তেল নিয়ে কোনো কুচক্রী মহল যাতে সরকারকে বেকায়দায় ফেলতে না পারে তার জন্য গোয়েন্দা সংস্থাকে নজরদারি বাড়াতে হবে। প্যানিক বায়িং ও তেলের মজুদ হতে বিরত থেকে সংকট মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ থাকা উচিত।হাসান আহমেদ চৌধুরী কিরণ আরো বলেন, আসন্ন বাজেটের প্রধান চ্যালেঞ্জ হবে জ্বালানি সুরক্ষা নিশ্চিত করা। জ্বালানি সুরক্ষা নিশ্চিত করা না গেলে শিল্প কারখানা বন্ধ হবে, বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, কর্মসংস্থান কমবে, কৃষি উৎপাদন ব্যাহত হবে, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে, পরিবহন ও পণ্য উৎপাদন খরচ বেড়ে দ্রব্যমূল্য বাড়বে, রিজার্ভের সংকট হবে। সর্বোপরি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না গেলে জনজীবনে ভোগান্তি ও সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে।
‘অভ্যন্তরীণ ব্যবস্থা জোরদারের মাধ্যমেই জ্বালানি সংকট মোকাবেলা সম্ভব’ শীর্ষক এ ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে পরাজিত করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হয়।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক রিজভী নেওয়াজ, সাংবাদিক রিশান নসরুল্লাহ, সাংবাদিক আতিকুর রহমান ও সাংবাদিক জাফর ইকবাল। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।