চট্টগ্রাম নগরে স্কুল পর্যায়ে আজ রবিবার থেকে শুরু হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। এ ছাড়া কমিউনিটি পর্যায়ে আগামী ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আওতায় মোট ১ হাজার ৫৪৬টি স্কুল ও ৭৮৩টি আউটরিচ সাইটে মিলে মোট ৮ লাখ ২৯ হাজার ৩০১ শিশুকে এই টিকা প্রদান করা হবে।এরমধ্যে স্কুল শিক্ষার্থী ৫ লাখ ৩১ হাজার ১৬৭ জন এবং স্কুলবহির্ভূত শিশু ২ লাখ ৯৬ হাজার ৭৮৪ জন।আজ রবিবার (১২ অক্টোবর) সকালে চসিক এলাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র ডা. শাহাদাত হোসেন। সকালে চন্দনপুরার গুল-এজার-বেগম মুসলিম সি/কে বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং প্রবর্তক মোড়স্থ আইয়ুব বাচ্চু চত্বরে পৃথক অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেয়র। ডা. শাহাদাত হোসেন বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ।তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে টিকাদান কর্মসূচিকে সফল করতে হবে। নগরের প্রতিটি অভিভাবককে অনুরোধ করছি, নির্ধারিত তারিখে শিশুদের টিকা দিতে নিয়ে আসুন। টাইফয়েড কেবল স্কুলপড়ুয়া নয়, স্কুলবহির্ভূত শিশুরও হতে পারে। তাই আমরা কমিউনিটি পর্যায়েও টিকাদান চালাব, যেন কোনো শিশু বাদ না যায়।তিনি আরো বলেন, টাইফয়েড একটি অত্যন্ত মারাত্মক রোগ। অনেক সময় সাধারণ জ্বর ভেবে আমরা বুঝতে পারি না এটি টাইফয়েড। শিশুদের ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী হয়ে অঙ্গহানি পর্যন্ত ঘটাতে পারে। প্রতিরোধই সবচেয়ে বড় সুরক্ষা। অনেক অভিভাবক অজান্তে বারবার অ্যান্টিবায়োটিক পরিবর্তন করেন।যার ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়, এটি একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। তাই এই টিকাদান কার্যক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ।চসিক থেকে জানানো হয়, প্রায় ১৪০০ থেকে ১৫০০ টাকার এই টিকা সরকার বিনা মূল্যে প্রদান করছে। এই টিকার মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৯ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..