সকালে সরেজমিনে দেখা যায়, হাইকোর্টের প্রধান ফটকের পাশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অবস্থান করছেন। এর একটু সামনেই সাঁজোয়া যান নিয়ে অবস্থান করতে দেখা যায় সেনা সদস্যদের। এ ছাড়া ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।প্রঙ্গগত, মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল-১। একই অপরাধের দায়ে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।