বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।সেই সঙ্গে বৃষ্টি সহ বজ্রবৃষ্টি হতে পারে।এছাড়াও দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা কমে যেতে পেতে পারে।এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২৬ ডিগ্রি সেলসিয়াস।এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।