শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
সোনার নতুন দাম—
২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা
২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা
১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা
সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।এদিকে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।