শ্রমিকদের অভিযোগ, তামাই নিটওয়্যার ফ্যাশন লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) প্রদীপ কুমার তাদের আলোচনার জন্য ডেকেছিলেন। সেই আহ্বানে তারা বিকেএমইএর সামনে হাজির হন।কিন্তু সেখানে বাইরে এসে তাদের সঙ্গে কথা না বলে কার্যালয়ের ভেতরেই অবস্থান করেন জিএম। পরে শ্রমিক নেতা বাবুল আক্তারের মাধ্যমে জিএম জানিয়ে দেন, তাদের সমস্যার সমাধান নিয়ে আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেএমইএ কার্যালয়ে আবার আলোচনা হবে।এই সিদ্ধান্তে ক্ষুব্ধ শ্রমিকরা তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন শ্রমিকরা।একই সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।নারায়ণগঞ্জ জেলা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা বলেন, ‘বিকেএমইএর সামনে শ্রমিকরা কিছু সময় অবস্থান করেন। পরে তারা চলে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।