সোমবার (৩০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনাসভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।সভায় শিক্ষামন্ত্রী উন্নয়ন কর্মসূচি সততা ও দক্ষতার সঙ্গে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
সভায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পলিটেকনিকগুলোতে বর্তমানে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে বলে উল্লেখ করা হয়।তবে আগে এই কোর্সের মেয়াদ ছিল তিন বছর। সভায় জানানো হয়, চার বছর মেয়াদি করার পরও পাঠ্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। এ অবস্থায় কোর্সের মেয়াদ আবার তিন বছর করা হলে এর সম্ভাব্য সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করা হয়। মেয়াদ কমানো হলে শিক্ষার্থীরা এক বছর আগেই কর্মজীবনে প্রবেশের সুযোগ পাবে বলে সভায় উল্লেখ করা হয়।