প্রকৃতির সঙ্গে একটি গভীর আধ্যাত্মিক ও আবেগময় বন্ধন খুঁজে পেয়েছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডিলটন। প্রকৃতি তাকে অশান্তির মাঝেও শান্তি দিয়েছে। ক্যান্সার থেকে সেরে ওঠার পর ধীরে ধীরে কাজে ফিরে আসার সময়, একটি ভিডিও বার্তায় তিনি প্রকৃতির সঙ্গে তার এই বিশেষ বন্ধনের কথা জানান।
কেট বলেন, ‘এই ব্যস্ত জীবনে প্রকৃতি আমার জন্য এক ধরনের ভারসাম্য এনে দিয়েছে। গত মাসে প্রিন্সেস অব ওয়েলস লেক ডিস্ট্রিক্টে গিয়েছিলেন। যেখানে নতুন চিফ স্কাউট ডোয়েন ফিল্ডস এবং কিছু তরুণ স্কাউটের সঙ্গে উইন্ডারমেয়ার লেকের পাড়ে তার দেখা হয়েছিল।এই সফরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও কেনসিংটন প্যালেসের একটি দল ভিডিও ধারণ করেছে। ভিডিওটি পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যায়, রাজকন্যা একটি বেকারবয় ক্যাপ, হাতের বোনা জাম্পার আর হাইকিং বুট পরে শিশুদের সঙ্গে হাঁটছেন বনের পথে। পাহাড়ের চূড়ায় দলবলসহ ছবিও তুলছেন—সবমিলিয়ে প্রকৃতির মাঝে এক সাদামাটা আর সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন।






