আবেগপ্রবণ বক্তব্যে ড. ইউনূস বলেন, ‘প্রিয় হাদি, আমরা তোমাকে ভুলব না। কেউ তোমাকে ভুলবে না। আজ তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি যে মন্ত্র রেখে গেছ, সেটাকে ধারণ করে আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার লড়াই চালিয়ে যাব।তোমার দেখানো পথে সবাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নেবে। কেউ তোমাকে ভুলবে না, বরং তোমার মন্ত্র বয়ে নিয়ে যাবে।