যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধিদলের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নেয় ইরান ফুটবল ফেডারেশন।ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ড্র অনুষ্ঠানে অংশ নিতে সাত সদস্যের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে ভিসার জন্য আবেদন করেছিল। তবে যুক্তরাষ্ট্র কেবল চার সদস্যকে ভিসা প্রদান করেছে।তাদের মধ্যে রয়েছেন হেড কোচ অ্যামির গালেনোই, নির্বাহী পরিচালক মাহদি খারাতি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ওমিদ জামালি এবং ফেডারেশনের মুখপাত্র অ্যামির মাহদি আলাভি।
বাকি তিন গুরুত্বপূর্ণ কর্মকর্তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। তারা হলেন, ফেডারেশন প্রেসিডেন্ট মাহদি তাজ, সহসভাপতি মাহদি নবি এবং সদস্য মাহদি মালেক। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ইরানের ফুটবল ফেডারেশন জানায়, পূর্ণাঙ্গ প্রতিনিধিদল ছাড়াই ড্র অনুষ্ঠানে অংশ নেওয়া সম্ভব নয়।
উল্লেখ্য, ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো গত সেপ্টেম্বর ইরান দলের সঙ্গে বৈঠকে ভিসা-সংক্রান্ত জটিলতা সমাধানে ফিফার সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সমস্যার সমাধান না হওয়ায় ইরান বর্জনের পথ বেছে নিয়েছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..