দীর্ঘদিন চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকা নেইমার সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে।হাঁটুর গুরুতর ইনজুরি কাটিয়ে তিনি চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ক্লাব সান্তোস-এর হয়ে চারটি ম্যাচ খেলেছেন। তবে এখনো পুরোপুরি ছন্দে না ফেরায় তাকে দলে নেওয়া হয়নি।এই মাসের ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের বস্টনে ফ্রান্স জাতীয় দল-এর বিপক্ষে এবং চার দিন পর অরল্যান্ডোতে ক্রোয়েশিয়া জাতীয় দল-এর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
ব্রাজিল দল
গোলরক্ষক: আলিসন বেকার, বেনতো, এডারসন
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মারকুইনহোস, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, দানিলো, ফাবিনহো, গ্যাব্রিয়েল সারা
ফরোয়ার্ড: এনদ্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিকে, ম্যাথিউস কুনহা, রাফিনহা, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র