নিহত প্রবাসীর নাম মছরব আলী (৫৪)।তিনি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মইনপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে তিনি সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন।রবিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, একটি লাল রঙের গাড়ির সঙ্গে একটি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষের পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশের ডিটেকটিভ ইন্সপেক্টর অ্যান্ড্রু পেজ গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিস্তৃত তদন্ত চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা এবং নিহতদের পরিবারের প্রতি পুলিশ গভীর সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার সময়কার কোনো তথ্য, সিসিটিভি বা ড্যাশক্যামের ফুটেজ কারো কাছে থাকলে তা পুলিশের কাছে সরবরাহ করার আহ্বান জানাচ্ছি। এ দুর্ঘটনায় তিন তরুণসহ একজন টেক্সিচালক নিহত হয়েছেন।
টনারবোলটনের এ মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, নিহত চারজনের একজনের পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেট অঞ্চলে।