কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়ার একটি বাসায় এই অভিযান চালিয়ে ইয়াবাসহ পুলিশ সদস্যসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তাদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে।অভিযানে আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার পাঙ্গাস গ্রামের আব্দুল ওয়াদুদ খানের ছেলে রামু থানার ওয়ারলেস অপারেটর জাহিদুল ইসলাম (৩৩), চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই থানার কমল মুন্সির হাট এলাকার বাবুল চৌধুরীর ছেলে অভিজিৎ চৌধুরী (৩৫) ও চট্টগ্রামের রাউজান উপজেলার বাইন্যারহাট, ডাবুয়া এলাকার নান্টু চৌধুরীর ছেলে পূষন চৌধুরী (৩৭)।