আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।মামলায় মাহবুবুল আলম হানিফ বাদে অন্য তিন আসামি হলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।আদেশের শুরুতেই ট্রাইব্যুনাল বলেন, এই মামলায় অভিযোগ আমলে নেওয়ার মতো যথেষ্ট উপাদান পাওয়া গেছে।পরে অভিযোগ আমলে নিয়ে পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে ১৪ অক্টোবর পলাতকদের বিরুদ্ধে পরোয়ানা ফেরত বিষয়ে প্রতিবেদন দিতে আইজিপিকে নির্দেশনা দেওয়া হয়।আলোচিত এ মামলার ৪ আসামির সবাই পলাতক।এজন্য অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিল প্রসিকিউশন।