আমার সন্তানদের জন্য আমি কী উত্তরাধিকার রেখে যাব? আমি হয়তো সিনেমা বা বক্স অফিসের ক্ষেত্রে আর প্রাসঙ্গিক নই, কিন্তু আজও, ১৭-২০ বছর বয়সীরা আমাকে এত সম্মান এবং ভালোবাসা দেয়।’এই অভিনেতা বলেন, “আমাকে ৪০ কোটি টাকার একটি তামাকের বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি তাদের বলেছিলাম যে, ‘আপনারা কি মনে করেন আমি এই চুক্তিতে রাজি হব? আমি হয়তো টাকা চাইব, কিন্তু না, আমি এমন কিছু করব না যা আহান, আথিয়া বা রাহুলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’ এরপর, কেউ আমার কাছে আসতে সাহস করেনি।বলিউডে তামাক বা পানমশলার বিজ্ঞাপন নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এর আগে অজয় দেবগন, শাহরুখ খান ও অক্ষয় কুমার এ ধরনের বিজ্ঞাপনে অভিনয় করে ভক্তদের সমালোচনা ও আইনি জটিলতার মুখে পড়েছিলেন।