পদত্যাগ করা শিক্ষকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার।পদত্যাগের বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার বলেন, ‘হ্যাঁ, আমি নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।এ ব্যাপারে আরেক নির্বাচন কমিশনার অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ বলেন, ‘আমি এ দায়িত্ব থেকে পদত্যাগ করেছি। এর কারণ ওখানে (পদত্যাগপত্রে) উল্লেখ করা আছে। কারণটি ব্যক্তিগত-ই কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ ওইটাই।’