মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক এতে সভাপতিত্ব করবেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সভায় উপস্থিত থাকবেন।