ঢাকা ক্যাপিটালসের নতুন মৌসুমের প্রস্তুতিতে শোয়েব আখতারের যুক্ত হওয়াকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা, আগ্রাসী মানসিকতা ও জয়ের তীব্র আকাঙ্ক্ষার জন্য পরিচিত আখতার দলটির তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাবেন বলে আশা করা হচ্ছে।মাঠের ভেতরে ও বাইরে তার দিকনির্দেশনা দলকে আরো শৃঙ্খলাবদ্ধ ও প্রতিযোগিতামূলক করে তুলবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, আসন্ন মৌসুমে শক্তিশালী একটি দল গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে শোয়েব আখতারের উপস্থিতি দলের প্রস্তুতি ও মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদী।