ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) ভ্যালিয়েভোর কার্যালয় লক্ষ্য করে হামলা চালায় বিক্ষোভকারীরা। একপর্যায়ে কার্যালয়ে ভাঙচুর চালায় তারা।বেশ কয়েক মাস ধরে বিক্ষোভ চললেও, সম্প্রতি আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্যাতনের অভিযোগে ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছে আন্দোলন। এতে বুধবার রাতের সংঘর্ষে ২৭ পুলিশ সদস্যসহ প্রায় ৮০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এরপর বিক্ষোভ থেকে অন্তত ৪৭ জনকে আটক করার পর থেকেই বেড়ে চলেছে আন্দোলনের তীব্রতা।