খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আবদুল বাছিত আজাদ সমাবেশে সভাপতিত্ব করবেন। এতে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর বর্তমান কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।
লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে।
আট দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সিলেট বিভাগের প্রতিটি উপজেলার নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন।