গতকাল দলের আমির ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, আফ্রিকার সুদানের আবেই এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সদস্য শাহাদাতবরণ করেছেন এবং আরো আটজন গুরুতর আহত হয়েছেন। ১৩ ডিসেম্বর সুদানের স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে।তিনি আরো বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে এই হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং শহীদদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।