লাতিন আমেরিকায় ১৯৮৯ সালে পানামা আক্রমণের পর এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক হস্তক্ষেপ। সপ্তাহান্তে বিশেষ বাহিনী হেলিকপ্টারে করে কারাকাসে নেমে মাদুরোকে গ্রেপ্তার করে নিউইয়র্কে নিয়ে যায়, যেখানে তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগ রয়েছে।
অরবানের মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোলাখুলিই জানিয়েছেন, তিনি ভেনেজুয়েলার তেলসম্পদে অংশীদারি চান।অরবান বলেন, তার হিসাব অনুযায়ী, ‘ভেনেজুয়েলাকে নিয়ে যুক্তরাষ্ট্র বিশ্ব তেল মজুতের ৪০-৫০ শতাংশ নিয়ন্ত্রণ করতে পারবে। এটি এমন এক শক্তি, যা বৈশ্বিক জ্বালানির দামের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম… ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণে আনার ফলে বিশ্বে আরো অনুকূল জ্বালানি পরিস্থিতি তৈরি হওয়ার জোরালো সম্ভাবনা দেখি—এটা হাঙ্গেরির জন্য ভালো খবর।’