এই ঘটনাকে এফবিআই পরিচালক কাশ প্যাটেল নিষ্ঠুর ও ভয়ঙ্কর সহিংসতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করা হয়েছে। তারা সংকটাপন্ন অবস্থায় আছে। ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের সব ধরনের বাহিনী তদন্তে যুক্ত হয়েছে।এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিওবার্তায় বলেন, ‘হোয়াইট হাউসের মাত্র কয়েক কদম দূরে দায়িত্বে থাকা দুই ন্যাশনাল গার্ড সদস্যকে অমানবিকভাবে হামলা করা হয়েছে।’