২৬৫ রানে অলআউট আয়ারল্যান্ড, ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে টাইগাররা
লিডার্স রিপোর্ট
/ ১৩২
ভিউ:
হালনাগাদ:
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
শেয়ার করুন:
ম্যাথু হামফ্রিজকে বিদায় করে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস ২৬৫ রানে থামিয়ে সাকিব আল হাসানকে স্পর্শ করলেন তাইজুল। সঙ্গে বাংলাদেশকে এনে দিলেন ২১১ রানের বড় লিড। স্পিনার তাইজুল তুলে নিয়েছেন ৭৬ রানে ৪ উইকেট। এতে ক্যারিয়ারে ২৪৬ উইকেট শিকার করে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন তাইজুল।এছাড়া খালেদ আহমেদ ও হাসান মুরাদ ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন মিরাজ ও এবাদত।তবে আয়ারল্যান্ড ফলোঅনে পড়লেও তাদের তা না করিয়ে আবারও ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ৪১ রান করেছে বাংলাদেশ।