গণ-অভ্যুত্থানের মুখে গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। তখনকার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর ১০ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন সৈয়দ রেফাত আহমেদ। নিয়োগ লাভের পর এক বছর সাড়ে চার মাস দায়িত্ব পালন করেন তিনি। ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সৈয়দ রেফাত আহমেদ।বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী সনদ লাভের পর ১৯৮৪ সালে জেলা আদালতে, ১৯৮৬ সালে হাইকোর্টে এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।