তিনি বলেন, ‘সাম্প্রতিক অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে হবে।’
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে তারেক রহমান এসব কথা বলেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।যুক্তফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান নেতারা। বৈঠকে তারেক রহমানের সঙ্গে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন নেতৃবৃন্দ।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ নেতৃবৃন্দ।