রবিবার (৫ এপ্রিল) রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ধর্মকে পুঁজি করে বিভাজন সৃষ্টির সুযোগ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘দেশের সার্বিক অগ্রযাত্রায় ধর্মকে পুঁজি করে কোনো ধরনের বিভাজন সৃষ্টির সুযোগ নেই।কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে সামনে রেখে স্বার্থের রাজনীতি করতে চায়, তবে বাংলাদেশের দীর্ঘ সামাজিক ঐতিহ্যে এমন বিভাজনের স্থান নেই।’
অনুষ্ঠানে মন্ত্রী জ্বালানি তেলসংকট ইস্যুতেও কথা বলেন।তিনি বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে। তবু অনেকে আতঙ্কিত হয়ে অপ্রয়োজনে বারবার তেল সংগ্রহ করছেন, যা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। কোনো ধরনের গুজবে কান দেওয়া উচিত নয়।’