আইনজীবী অধিকার পরিষদের সভাপতি নুরে এরশাদ, সাধারণ সম্পাদক মমিনুল
Asad zaman
/ ০
ভিউ:
হালনাগাদ:
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
শেয়ার করুন:
বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের ৫৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন করা হয়েছে। এতে সভাপতি করা হয় অ্যাডভোকেট এস. এম. নুরে এরশাদ সিদ্দিকীকে এবং সাধারণ সম্পাদক করা হয় এড. মোহাম্মদ মমিনুল ইসলাম মমিনকে।
আজ শুক্রবার গণঅধিকার পরিষদ (জিওপি)-এর সভাপতি মো. নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে অ্যাডভোকেট মো. খালিদ হোসেনকে।
এ ছাড়া সহসভাপতি রয়েছেন ৭ জন। তারা হলেন অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, ব্যারিস্টার এম. মহিউদ্দিন ইউসুফ, ড. শোয়েব মাহমুদ, অ্যাডভোকেট আজগারুল ইসলাম রতন, অ্যাডভোকেট মো. মাইনুল হোসেন, অ্যাডভোকেট মো. ফরিদ উদ্দিন, অ্যাডভোকেট মেহেদী হাসান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট মো. পারভেজকে, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছে, অ্যাডভোকেট মো. খাদেমুল ইসলাম, অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন ও অ্যাডভোকেট মো. আরিফুল হক তায়েফ।
সাংগঠনিক সম্পাদক করা হয় অ্যাডভোকেট শিরিন আক্তার শেলীকে।অঞ্চল অনুযায়ী সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট সুজন আহমেদ (ঢাকা অঞ্চল), অ্যাডভোকেট শেখ আসাদুজ্জামান (গাজীপুর অঞ্চল), অ্যাডভোকেট মাহমুদ রানা (নারায়ণগঞ্জ অঞ্চল), অ্যাডভোকেট মো. জাকির হোসেন দুলাল (ফরিদপুর অঞ্চল), অ্যাডভোকেট মো. জাহিদ হোসেন (চট্টগ্রাম অঞ্চল), অ্যাডভোকেট মো. জয়নাল মাযহারী (কুমিল্লা অঞ্চল), অ্যাডভোকেট মো. মারুফ হোসেন (নোয়াখালী অঞ্চল), এড. মাহমুদুল হাসান জুয়েল (রাজশাহী অঞ্চল), এড. মো. কামরুজ্জামান সোহেল (বগুড়া অঞ্চল), এড. আনোয়ারা আহমেদ মালা (খুলনা অঞ্চল), এড. আব্দুল্লাহ ইউসুফ (বরিশাল অঞ্চল), এড. মো. শামীম চৌধুরী (সিলেট অঞ্চল), এড. মো. নাসির হোসেন (রংপুর অঞ্চল), এড. মো. শফিকুল ইসলাম শিমুল (দিনাজপুর অঞ্চল), এড. মো. এনামুল হক (ময়মনসিংহ অঞ্চল)। এছাড়াও ট্রেজারার করা হয়েছে এড. আহমদ ইয়ামিন সিরাজীকে। দপ্তর সম্পাদক করা হয়েছে এড. হাবিবুর রহমানকে। প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে এড. মো. সাজেদুল ইসলাম রুবেলকে।
সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক করা হয় এড. মো. মাসুদুর রহমান, নারীবিষয়ক সম্পাদক করা হয়েছে এড. নারগিস পারভীন, সহ-নারী বিষয়ক সম্পাদক করা হয়েছে, এড. নাহিদা খানম, মানবাধিকার বিষয়ক সম্পাদক করা হয়েছে, এড. মো. আনোয়ার হোসেন, সমাজসেবা সম্পাদক করা হয়েছে এড. মো. হাবিবুর রহমান (হাবিব), এনরোলমেন্ট ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক করা হয়েছে এড. মো. তানজিল ইসলামকে, লাইব্রেরি ও গবেষণা বিষয়ক সম্পাদক করা হয়েছে এড. আল মাহমুদ হাসানকে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে এড. মো. জাকিরুল ইসলামকে।