শনিবার (৩১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা জানান।পোস্টে জামায়াত আমির বলেন, ‘আমাদের সফরকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে নিরলস দায়িত্ব পালন করা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সম্মানিত সব সদস্যের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। প্রতিটি সফরে আপনাদের ধৈর্য, পেশাদারি ও নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে।আল্লাহ তায়ালা আপনাদের পরিশ্রমের উত্তম প্রতিদান দিন। আমিন। একই সঙ্গে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিশ্রমের উত্তম প্রতিদান কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন।’