ময়মনসিংহের পরিবহন মালিক-শ্রমিকরা আজ সোমবার থেকে শর্তহীনভাবে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলছেন, আওয়ামী লীগ নেতার মালিকানাধীন ১৬টি বাস তাঁরা চলতে দেবেন না।
রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পৌনে ৯টা পর্যন্ত এনসিপি নেতা, পরিবহন শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে প্রশাসন কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়। সভার পর ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম গণমাধ্যমকে জানান, শর্তহীনভাবে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।







