তবে তাদের বিরুদ্ধে করা আপিলের অনুমতি চেয়ে করা আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগ। ফলে আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনের ফল প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন আপিলকারী আইনজীবীরা।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। এর আগে চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপি এবং শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন এই তিন আসনের জামায়াতের প্রার্থীরা।