দুই দেশ একটি তিক্ত নিরাপত্তা বিরোধে জড়িয়ে আছে। এই মাসের শুরুর দিকে হওয়া সংঘর্ষের সময় উভয় পক্ষই বলেছে, তারা একে অপরের আগ্রাসনের প্রতিক্রিয়া জানাচ্ছে।এটি ছিল গত কয়েক বছরের মধ্যে তাদের মধ্যে সবচেয়ে মারাত্মক লড়াই। এই পরিস্থিতি এমন একটি অঞ্চলে উদ্বেগ সৃষ্টি করেছে যেখানে আল-কায়েদার মতো সশস্ত্র গোষ্ঠীগুলো আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।পাকিস্তান অভিযোগ করে, আফগানিস্তান এমন গোষ্ঠীগুলোর দিকে চোখ বন্ধ করে রেখেছে যারা সীমান্ত পেরিয়ে হামলা চালায়। কিন্তু দেশটির তালেবান শাসকরা সেই অভিযোগ প্রত্যাখ্যান করে।তাদের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শনিবার তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে। এই আলোচনার মূল লক্ষ্য হলো—এই মাসের শুরুতে দোহাতে অর্জিত ভঙ্গুর যুদ্ধবিরতিকে শান্তি এবং সীমান্ত নিরাপত্তার জন্য একটি টেকসই কাঠামোতে পরিণত করা।মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্প বলেন, ‘আমি শুনলাম যে পাকিস্তান এবং আফগানিস্তান শুরু করেছে’, এবং যোগ করেন, ‘তবে আমি খুব দ্রুত এটির সমাধান করব।’ তিনি থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার সময় এই মন্তব্য করেন এবং পাকিস্তানের নেতাদেরকে ‘দারুণ মানুষ’ বলেও অভিহিত করেন।কয়েক দিনের লড়াইয়ে আফগানিস্তানে ডজনখানেক মানুষ নিহত এবং শত শত আহত হয়েছিল, যদিও পাকিস্তান বেসামরিকদের ওপর হামলার কথা অস্বীকার করে বলেছে, তারা জঙ্গি এবং তাদের আস্তানাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছেতালেবান নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটিএ রবিবার জানিয়েছে, ১৫ ঘণ্টার ‘ধারাবাহিক আলোচনার’ পর আফগান পক্ষ একটি খসড়া জমা দিয়েছে। এই খসড়াতে জোর দেওয়া হয়েছে, পাকিস্তান যেন আফগানিস্তানের ভূখণ্ড এবং আকাশসীমা লঙ্ঘন না করে এবং ‘কোনো আফগান-বিরোধী গোষ্ঠী বা বিরোধীকে আমাদের দেশের বিরুদ্ধে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করার’ অনুমতি না দেয়।