
হারুন ২০০৯ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন এবং গত ১৫ বছর ধরে আবুধাবিতেই থাকছেন। পরিবার বাংলাদেশে থাকলেও, তিনি নিয়মিত প্রতি মাসে বিগ টিকিট কিনে আসছিলেন এবং জেতার স্বপ্ন দেখছিলেন।হারুন ছাড়াও আরো চারজন বিগ টিকিট লটারি কিনে ৫০ হাজার দিরহাম (প্রায় ১৬ লাখ ৫৮ হাজার টাকা) করে জিতেছেন। এদের মধ্যে একজন প্রবাসী বাংলাদেশি আলী হুসাইন আলী।বিগ টিকিট লটারিতে চারজন প্রবাসী ‘স্পিন দ্য হুইল’ জিতেছেন। প্রত্যেকেই পাবেন ১.৫ লাখ দিরহাম (প্রায় ৪৯ লাখ ৭৫ হাজার টাকা)। এদের মধ্যেও একজন বাংলাদেশি জাজরুল ইসলাম ফকির আহমেদ, যিনি আল-আইন শহরে বসবাস করেন এবং ১০ জনের সঙ্গে অর্থ ভাগাভাগি করবেন।একই দিনে শারজাহতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম ড্রতে রেঞ্জ রোভার ভেলার গাড়ি জিতেছেন। তার বিজয়ী টিকিট নম্বর ০২২১১৮। গ্রান্ড প্রাইজ ছাড়াও প্রতি সপ্তাহে পাঁচজনের প্রত্যেকে পাবেন ২৪ ক্যারেটের আড়াইশ গ্রাম সোনার বার।