শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে প্রকাশিত হয় সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার। এরপর আজ রবিবার সন্ধ্যায় উন্মুক্ত হয় ছবিটির আরেকটি পোস্টার।সেখানে নায়কবিহীন চার নারী চরিত্রকে ভিন্ন ভিন্ন আবহে তুলে ধরা হয়েছে।
চার নারীর জীবনসংগ্রাম, মানসিক দ্বন্দ্ব এবং শহুরে জীবনের চাপ—এই বিষয়গুলোকে ঘিরেই এগিয়েছে এর গল্প। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী।

শহরই যেন ‘প্রেশার কুকার’
পোস্টার শেয়ার করে রাফী জানান, ঢাকায় নারীদের প্রতিদিনের সীমাবদ্ধতা, না বলা কষ্ট এবং অদৃশ্য লড়াই থেকেই ‘প্রেশার কুকার’-এর গল্পের জন্মতাঁর ভাষায়, শহরটি অনেক সময় নারীদের জন্য এক ধরনের ‘প্রেশার কুকার’-এ পরিণত হয়—যেখানে নীরব চাপ একসময় বিস্ফোরণের মতো প্রকাশ পায়।
সাহসী নির্মাণ
বাণিজ্যিক ধারার সিনেমায় প্রধান পুরুষ চরিত্র ছাড়াই চার নারীকে কেন্দ্র করে গল্প বলা নিঃসন্দেহে একটি ভিন্নধর্মী উদ্যোগ।

পরিচালকই প্রযোজক
কানন ফিল্মস-এর ব্যানারে নির্মিত ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন রায়হান রাফী ও ফরিদুর রেজা সাগর। এটি রাফির প্রথম প্রযোজিত সিনেমা।তিনি বলেন, ‘এটি আমার প্রযোজিত প্রথম সিনেমা।গতানুগতিক ধারার একদম বাইরে কমার্শিয়াল সিনেমার অন্যরকম ধারার একটি সিনেমা এটি। ঈদে অনেক সিনেমা রিলিজ হচ্ছে, আমার সিনেমাটি ঈদে হিট হবে। এটা আমার বিশ্বাস। এটা একটা হাইপারলিংক স্টোরি, যেখানে চারটা গল্প এসে একত্রিত হয়েছে। এরকম গল্পে আগে কখনো কাজ হয়নি। আমার প্রতি দর্শকের আস্থা আছে আর আমিও আমার দর্শকদের বুঝি। আমার কোনো সিনেমা এখনো ফ্লপ যায়নি, এটাও যাবে না। অ্যাকশন-রোমান্টিকের বাইরে নতুন ধরনের এই ছবিটি দর্শক পছন্দ করবে।’