লকডাউন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। নুর পোস্টে লিখেছেন, ‘দেশে অবস্থানরত লীগের ভাইদের বলবো স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করে তুলবেন না। রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধোলাই খেলে নেতা দেখতে হাসাপাতালেও আসবে না, গ্রেপ্তার হলে জেলখানায় কলা-রুটিও পাঠাবে না। কি দরকার গ্রেপ্তার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ/মাস্ক পড়ে ঝটিকা/গুপ্ত মিছিল করার? ধরা পড়লে পাবলিকের মাইর দুনিয়ায় বাইর!’