তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রচেষ্টা এবং গাজা-সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনা করতে তিনি সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলবেন।
ইস্তানবুলে শুক্রবার সাংবাদিকদের তিনি আরো জানান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইউক্রেনকে সমর্থন দেওয়া দেশগুলোর জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর একটি বৈঠকে অংশ নেবেন, যা আগামী কয়েক দিনের মধ্যে প্যারিসে অনুষ্ঠিত হবে।