নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে অন্তর্বর্তী জামিন দিয়েছিলেন হাইকোর্ট। সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।সোমবার (২৭ অক্টোবর) সেই আবেদনের শুনানি তিন মাসের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করেছেন জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক।রিভার পক্ষে ছিলেন আইনজীবী মো. মোজাক্কের হোসেন। রিভার আইনজীবী পরে সাংবাদিকদের বলেন, ‘শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় রিভাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তার নামে আরও একটি মামলা থাকায় তিনি কারাগার থেকে বের হতে পারেননি। এর মধ্যে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে আবেদন করেআবেদনটির শুনানি তিনমাসের জন্য মুলতবি করা হয়েছে। এর মানে হচ্ছে, রিভার জামিন তিনমাসের জন্য আটকে গেছে। অন্য মামলাটিতে জামিন পেলেও তিনি কারাগার থেকে বের হতে পারবেন না।’এই আইনজীবী আরো জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় গত বছর ১৫ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ‘হত্যাচেষ্টার’ অভিযোগ শাহবাগ থানায় মামলা করেন মাহিন সরকার নামের এক ব্যক্তি, তিনি সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।এ মামলায় আরও অনেকের সঙ্গে রিভাকে আসামি করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছর ১৫ ডিসেম্বর রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। পরদিন তাকে শাহবাগ থানার এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত তাকে দুইদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হলে হাইকোর্টে জামিন আবেদন করেন রিভা।
সেই আবেদনে হাইকোর্ট তাকে অন্তর্বর্তী জামিন দেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..